প্রকাশিত: / বার পড়া হয়েছে
নিরাপদ সড়ক চাই দাগনভূঞা শাখার পক্ষ থেকে দাগনভূঞা প্রেসক্লাবের সভাপতি ও নিসচার উপদেষ্টা মোঃ ইয়াছিন সুমন এবং সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান সোহেল নিসচার সহ সভাপতি কে সংবর্ধনা দেওয়া হয়েছে।
নিরাপদ সড়ক চাই দাগনভূঞা উপজেলা শাখার নতুন কমিটির পরিচিত সভা এবং সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও নিসচার উপদেষ্টা শাহীদুল ইসলাম।
নিসচার সভাপতি দ্বীন মোহাম্মদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাগনভূঞা প্রেসক্লাবের সভাপতি, নিসচার উপদেষ্টা মোঃ ইয়াছিন সুমন, সাধারণ সম্পাদক,নিসচার সহ সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান সোহেল, নিসচার সাধারন সম্পাদক আমির হোসেন রানা, আরও উপস্থিত ছিলেন স্টার লাইন পরিবহনের প্রতিনিধি আবদুল মালেক, সহ সভাপতি দাগনভূঞা মা ও শিশু হাসপাতালের এমডি নুরুল আফসার, সহ সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খোকন, কোষাধ্যক্ষ আবদুল মতিন, সমাজ কল্যান বিষয় মোঃ জহির, সদস্য রুপ নগর কাবাব হাউজ এর মালিক বেলায়েত হোসেন বেলাল, কোরআন তেলাওয়াত করেন সহ সাধারণ সম্পাদক কাজী ওলি উল্যাহ,অনুষ্ঠানে পরিচালনা করেন নিসচার সহ সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ নিসচার ২০২৬-২৭ সালের নতুন কমিটির সদস্যদের আইডি কার্ড বিতরণ করেন।