প্রকাশিত: / বার পড়া হয়েছে
আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে ফেনীর দাগনভুঞায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে এক মাদক বিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে উপজেলা জামায়াতের যুব বিভাগের ব্যবস্থাপনায় এই র্যালিটি অনুষ্ঠিত হয়।
র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে জামায়াত ও শিবিরের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় যুবসমাজ অংশ নেন।
অনুষ্ঠানে উপজেলা জামায়াতের আমির মাওলানা গাজী ছালাহ উদ্দিন বলেন, মাদক যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। একটি সুস্থ ও সুন্দর সমাজ বিনির্মাণে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা সময়ের দাবি। জামায়াতে ইসলামী মাদকমুক্ত সমাজ গঠনে বদ্ধপরিকর। জামায়াতের কেউ মাদকের সাথে জড়িত নয়।
উপজেলা যুব বিভাগের সভাপতি আলা উদ্দিন মিষ্টারের সভাপতিত্বে এবং পৌর যুব বিভাগের সভাপতি নূর নবী রুবেলের সঞ্চালনায় র্যালিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আমির গাজী ছালাহ উদ্দিন,সাবেক উপজেলা আমির নূর নবী দুলাল, উপজেলা সেক্রেটারী কামাল উদ্দিন, দাগনভুঞা পৌর আমির মাওলানা কামরুল আহছান, পৌর সেক্রেটারি আবু সাঈদ কামরুজ্জামান, বিআরডিবি চেয়ারম্যান ও সাবেক প্যানেল মেয়র নজির আহমদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন দাগনভূঞা উপজেলা সেক্রেটারী ডাঃ মুহাম্মাদ আনওয়ারুল কাবীর শাহেদ, রাজাপুর ইউনিয়ন আমির আবদুজ জাহের, রামনগর ইউনিয়ন আমির মাস্টার আহসান উল্লাহ,জায়লস্কর ইউনিয়ন আমির সাইফুল ইসলাম, সেক্রেটারি ফখরুল ইসলাম মামুন,দাগনভুঞা উপজেলা শিবির সভাপতি ওসামা বিন আলম সেজান সহ জামায়াত ও শিবিরে র স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ।