প্রকাশিত: / বার পড়া হয়েছে
ফেনীর দাগনভূঞা উপজেলার ৩নং পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের বৈঠারপাড়া গ্রামের প্রবাসী মিজানুর রহমানের (৪২) অকাল মৃত্যুতে তাঁর শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন সৌদি আরব প্রবাসী বন্ধু মোঃ সেলিম।
পারিবারিক সূত্রে জানা গেছে, বৈঠারপাড়া গ্রামের হাজী রহমত মিয়ার বাড়ীর সন্তান মিজানুর রহমান দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন। সম্প্রতি তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবারে গভীর শোকের ছায়া নেমে আসে।
এমন দূরসময়ে মানবিকতার হাত বাড়িয়ে দেন মরহুম মিজানুর রহমানের কথা বিবেচনা করে মো: সেলিম তাঁর পরিবারের হাতে নগদ ১ (এক) লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।
তিনি মরহুমের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তাঁদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মরহুমের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। উপস্থিত সবাই প্রবাসীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান এবং এ ধরনের বিপদকালে বন্ধুর পরিবারকে সহযোগিতার জন্য মোঃ সেলিমের প্রশংসনীয় ও মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান।