প্রকাশিত: / বার পড়া হয়েছে
ফেনী জেলা চেম্বার অব কমার্সের নবনির্বাচিত কমিটি কে অভিনন্দন জানিয়েছেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের সদস্য গিয়াস উদ্দিন মীর।
২৭ জুন শনিবার ফেনীর একটি স্হানীয় রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এই অভিনন্দন জানান।
এসময় তিনি ফেনীর ব্যবসায়ীদের জন্য নবনির্বাচিত কমিটির কাছে দশটি গুরুত্বপূর্ণ দাবি পেশ করেন। দাবিগুলোর মধ্যে ছিলো ফেনী গ্লোবাল ইনভেস্টমেন্ট ডেস্ক নিশ্চিত করা ,ওয়ান স্টপ বিজনেস ফেসিলেটিশান সেন্টার প্রতিষ্ঠা করা, ডিজিটাল বিজনেস সার্ভিস প্লাটফর্ম চালু করা,ফেনী বিজনেস ইনটেলিজেন্স এন্ড রিচার্স সেন্টার তৈরি করা,এসএমই এক্সপার্ট এক্সেলেরেশন প্রোগ্রাম চালু করা,এনুয়্যাল ফেনী ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট সুমিট আয়োজন করা,স্টার্ট আপ এন্ড ইনোভেশন হাভ নিশ্চিত করা,গ্রীন চেম্বার চেম্বার ইনিসিয়েটিভ ব্যবস্হা নিশ্চিত করা, ব্রান্ড ফেনী নামে লোকাল টু গ্লোবাল বাজার সৃষ্টি করা এবং এসএমই ফাইনাল এন্ড এমপ্লয়মেন্ট জেনারেশন ইনিশিয়েটিভ নিশ্চিত করা।
উল্লেখ্য ২৭ জুন শনিবার উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ফেনী চেম্বার অব কমার্সের নির্বাচন। তিনি জানান এই দশ দফা প্রস্তাব ফেনী ব্যবসায়ীদের মান উন্নোয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং নতুন নেতৃত্ব কে গতিশীল করবে।
এসময় উপস্থিত ছিলেন ফেনী জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ