Friday, 12 June, 2026
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110 সর্বাধুনিক মেশিনে রোগ নির্নন ও বিশেষজ্ঞ ডক্টর চেম্বার।। ফেনী ল্যাব সিটি ডায়াগনস্টিক সেন্টার।। এস এস কে রোড়, ফেনী।। 01711375108/ 01815507975

কিছুক্ষণ পরই বিশ্বকাপ : উদ্বোধনী অনুষ্ঠান-ম্যাচ কখন শুরু, কোথায় দেখবেন?

অনলাইন ডেস্কঃ

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি - সংগৃহীত

আর কিছুক্ষণ পরই পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের। জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে প্রায় দেড় মাসব্যাপী ফুটবল উৎসব। উদ্বোধনের পর মাঠে গড়াবে প্রথম ম্যাচও। বাংলাদেশ সময় কখন শুরু হবে অনুষ্ঠান ও ম্যাচ, কোথায় দেখা যাবে—জেনে নিন এক নজরে।

উদ্বোধনী অনুষ্ঠান কোথায়, কখন?

এবার বিশ্বকাপ আয়োজন করছে তিনটি দেশ- যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। তিন দেশেই আলাদা দিন উদ্বোধনী অনুষ্ঠান হবে। তবে প্রথমই যেহেতু মেক্সিকোতে খেলা শুরু হচ্ছে তাদের উদ্বোধনী অনুষ্ঠানটিই আগে হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠান ও ম্যাচের ভেন্যু: মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়াম।

উদ্বোধনী অনুষ্ঠান শুরু: বাংলাদেশ সময় রাত ১১টায়।

উদ্বোধনী ম্যাচ: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা। শুরু বাংলাদেশ সময় রাত ১টা।

২০১০ বিশ্বকাপের মতো এ ম্যাচের ৯০ মিনিট আগে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান।

আর কানাডায় উদ্বোধনী অনুষ্ঠান হবে আগামীকাল শুক্রবার (১২ জুন) রাতে। শনিবার (১৩ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে প্যারাগুয়ের মুখোমুখি হবে স্বাগতিক যুক্তরাষ্ট্র। তার আগে ভোর সাড়ে ৫টায় সেখানে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান।

ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ শুরুর আগে যা যা জানা দরকার:

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে কী থাকছে?

বৃহস্পতিবার (১১ জুন), মেক্সিকো :

মেক্সিকোর ঐতিহ্যবাহী ‘পাপেল পিকাডো’ শিল্প ও আদিবাসী সংস্কৃতির মেলবন্ধন। সেখানে তুলে ধরা হবে দেশটির আদিবাসী সংস্কৃতি, লোকজ ঐতিহ্য ও ঐতিহ্যবাহী ‘পাপেল পিকাদো’ শিল্পকর্ম।

তারকারা: মঞ্চে পারফর্ম করবেন পপতারকা শাকিরা, বার্না বয়, জে বালভিন, মানা, বেলিন্ডা, ড্যানি ওশান ও লিলা ডাউনস।

শুক্রবার (১২ জুন) কানাডা:

বাংলাদেশ সময় রাত ১টায় বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে কানাডা। তার আগে টরন্টো স্টেডিয়ামে ১১টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে ৯০ মিনিটের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান।

তারকারা: মঞ্চে পারফর্ম করবেন নোরা ফাতেহি, মাইকেল বুবলে, জেসি রেয়েজ, অ্যালানিস মরিসেত্তে, অ্যালেসিয়া কারা, এলিয়ানা ও বাংলাদেশি-আমেরিকান ডিজে সঞ্জয়।

ফিফা বিশ্বকাপ ২০২৬’-এর সময়সূচি

শনিবার (১৩ জুন), যুক্তরাষ্ট্র

বাংলাদেশ সময় সকাল ৭টায় প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে যুক্তরাষ্ট্র। ম্যাচের আগে ভোর সাড়ে ৫টায় লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হবে ৯০ মিনিটের জমকালো উদ্বোধনী আয়োজন।

আয়োজন: প্রযুক্তিনির্ভর বড় পরিসরের ভিজ্যুয়াল উপস্থাপনা ও গল্পভিত্তিক মঞ্চায়নে জমকালো আলো ও রংয়ের প্রদর্শনী।

তারকারা: মঞ্চে পারফর্ম করবেন যুক্তরাষ্ট্রের পপ তারকা কেটি পেরি, র‍্যাপার ফিউচার, ব্রাজিলিয়ান গায়িকা আনিতা, ব্ল্যাকপিঙ্ক তারকা লিসা, নাইজেরিয়ার রেমা এবং টাইলা।

কোথায় দেখবেন বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান ও ম্যাচ?

বাংলাদেশে এবার বিশ্বকাপের জমকালে উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে সময় টেলিভিশন। এছাড়া বিশ্বকাপের প্রতিটি ম্যাচ দেখতে পাবেন সময় টিভিতে। বাংলাদেশে বিটিভি ও টি-স্পোর্টসও বিশ্বকাপ দেখাবে।

বাংলাদেশ থেকে ডিজিটাল প্ল্যাটফর্মে বিশ্বকাপের খেলা দেখা যাবে টফি, মাই রবি ও বায়োস্কোপে।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত