প্রকাশিত: / বার পড়া হয়েছে
ফেনীর দাগনভূঞায় ভাষা শহীদ সালাম মেমোরিয়াল কলেজের নতুন ক্যাম্পাসের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী ও সংসদ সদস্য আবদুল আউয়াল মিন্টু বলেন, “ভাষা শহীদ সালাম মেমোরিয়াল কলেজকে শিক্ষার মানোন্নয়নে সর্বাত্মক সহযোগিতা করা হবে।”
তিনি বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠান শুধু পাঠদানের স্থান নয়; এটি জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তোলার অন্যতম কেন্দ্র। নতুন ক্যাম্পাসের মাধ্যমে এ অঞ্চলের শিক্ষার্থীরা আরও সুন্দর ও আধুনিক পরিবেশে শিক্ষা গ্রহণের সুযোগ পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে লেখাপড়া করার পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান। একই সঙ্গে কলেজের শিক্ষার পরিবেশ ও মানোন্নয়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

আনন্দঘন পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এবং হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মো. নুর করিম নোবেলের সঞ্চালনায় সভাপতিত্ব করেন জেবুন নাহার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন, সদস্য সচিব কামরুল উদ্দিন এবং বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মো. রফিকুল ইসলাম।
এ ছাড়া স্থানীয় রাজনৈতি ক ও সামাজিক নেতৃবৃন্দ, কলেজের শিক্ষক-শিক্ষিকা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, অভিভাবক, সাংবাদিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে অতিথিদের ফুল দিয়ে বরণ ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তারা নতুন ক্যাম্পাসের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।