প্রকাশিত: / বার পড়া হয়েছে
ইরানের কেশম দ্বীপে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
ওই কর্মকর্তা বলেন, হামলায় ‘নির্ভুল লক্ষ্যভেদী অস্ত্র’ ব্যবহার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সেনাদের ওপর আইআরজিসির ‘আগ্রাসনের’ জবাবে আত্মরক্ষার অংশ হিসেবে এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি।
এর আগে সৌদি আরবের রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এতে শহরের বিভিন্ন এলাকার বাড়িঘর কেঁপে ওঠে। একই দিন ইয়েমেনের হুথিদের ছোড়া দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথা জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। সাম্প্রতিক সপ্তাহগুলোতে সৌদি আরবের সামরিক স্থাপনা, বেসামরিক অবকাঠামো ও তেল স্থাপনায় ধারাবাহিক হামলার মধ্যে নতুন এ ঘটনা ঘটল।
বার্তা সংস্থা এএফপির সাংবাদিক ও স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার (১৮ নভেম্বর) বিস্ফোরণের আগে আকাশপথে হামলার আশঙ্কা থাকলে সাধারণত মোবাইল ফোনে যে সতর্কবার্তা পাঠানো হয়, তা দেওয়া হয়নি।