প্রকাশিত: / বার পড়া হয়েছে
২৬ই মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জামায়াতে ইসলামী দাগনভূঞা পৌর শাখার উদ্যোগে আলোচনা সভা ও শহীদদের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
পৌর সেক্রেটারী আবু সাঈদ মো.কামরুজ্জামান এর সন্ঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন দাগনভূঞা পৌরসভা ২নং ওয়ার্ড সভাপতি জনাব মন্জুর আলম,পৌর কর্মপরিষদ ও শূরা সদস্য,৩নং ওয়ার্ড আমীর জনাব আমজাদ হোসাইন, বিআরডিবি দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান, সাবেক প্যানেল মেয়র জনাব নজির আহম্মদ।

প্রধান অতিথির বক্তব্যে পৌর আমীর মাও কামরুল আহসান বলেন,১৯৭১সালে মহান স্বাধীনতা সংগ্রামের মহান সূর্য সন্তানদের অবদান জাতি কখনও ভূলবে না। এই দেশ, জাতির মুক্তির জন্য তাদের অবদান মহান ও অনস্বীকার্য। স্বাধীনতার প্রকৃত সুফল পেতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ ও জনগনের কল্যাণে ভূমিকা রাখতে হবে। দেশ মাতৃকার উপর যে কোনো আঘাত বা হামলা আসলে জীবন দিয়ে হলেও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ভুমিকা রাখতে হবে।
সর্বশেষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের ও আহত, মুক্তিযোদ্ধা সহ দেশবাসীর কল্যানে দোয়া করে মুনাজাত করা হয়।