প্রকাশিত: / বার পড়া হয়েছে
অগ্নিকান্ডে সর্বশ্ব হারিয়ে সর্বশান্ত হয়ে চোখে অন্ধকার দেখছেন দাগনভূঞা উপজেলা ১ নং সিন্দুরপুর ইউনিয়ন দরবেশ হাট উত্তর বাজারে রহমান টাওয়ারের সেলিনা ফ্যাশনের স্বত্বাধিকারী খন্দকার বেলাল হোসেন, ওয়ালটন শো রুম ও বেবি প্লাস কসমেটিকস এর স্বত্বাধিকারী মাসুম বিল্লাহ শাকিল এবং রহমান টাওয়ারের মালিক ওহিদুর রহমান।
গত ১৮ মার্চ (বুধবার) রাত প্রায় ২ টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের শূত্রপাত হয় বলে ধারনা করা হচ্ছে। এতে ২ মালিকের ৩ টি দোকানসহ মার্কেট মালিকের প্রায় আড়াই কোটি টাকার ক্ষতি সাধিত হয়।
এছাড়াও ঈদকে কেন্দ্র করে নতুন করে পুঁজি খাটিয়ে লাভের আশায় দোকানে প্রচুর মালামাল ও সাজসজ্জা করা হয়। কিন্তু তাদের আশা আকাঙ্খা ও সপ্নের মাঝখানে দেয়াল হয়ে দাড়ায় সর্বনাশা আগুন। আগুনের লেলিহান শিখায় সব কিছু জ্বলে পুড়ে একেবারে ছাই ভস্ম হয়ে যায়।
সেলিনা ফ্যাশনের স্বত্বাধিকারী খন্দকার বেলাল হোসেন কান্না জড়িত কন্ঠে জানান,অনেক আশা করে রমজানের ঈদকে উপলক্ষ করে দোকানে প্রায় ১ কোটি টাকা বিনিয়োগ করি, কিন্তু আগুন আমাকে একেবারে শর্বশান্ত করে পথে বসিয়ে দিল।

আগুনে সব হারিয়ে ওয়ালটন শো রুম ও বেবি প্লাসের মাসুম বিল্লাহ শাকিল বলেন, বিগত ৩ বছর আমি এখানে ব্যাবসা করছি, আমার জীবনের সকল বিনিয়োগ এখানে করেছি, এই অগ্নিকাণ্ডে আমার প্রায় ৮০ লক্ষ টাকা ছাই হয়ে গেল, ঘুরে দাড়ানোর কোন উপায় খুঁজে পাচ্ছি না।
< p style="text-align:justify">
অন্যদিকে রহমান টাওয়ারের মালিক ওহিদুর রহমান জানান, রাত ২ টার সময় আমার মার্কেটে আগুন লাগে, সেনবাগ ও ফেনী থেকে ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ করার আগেই, আমার দুই ভাড়াটিয়ার দোকান ও কষ্টে শিষ্টে নির্মান করা মার্কেটের বিশাল ক্ষতি হয়ে যায়।
ক্ষতিগ্রস্তরা জানান, রাজনৈতিক নেতৃবৃন্দরা এসে আমাদের শান্তনা দিয়েছেন, তারা নতুন করে ঘুরে দাড়ানোর জন্য সরকার ও সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।