প্রকাশিত: / বার পড়া হয়েছে
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, জনগণের বিভিন্ন সমস্যার দ্রুত সমাধানে সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হচ্ছে। গুরুত্বপূর্ণ সমস্যাগুলো দ্রুত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর পাঠানো হচ্ছে এবং অন্যান্য বিভাগের সমস্যাগুলো সংশ্লিষ্ট বিভাগে পাঠিয়ে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।
সোমবার (৯ মার্চ) দাগনভূঞা সাংবাদিকদের সাথে মতবিনিময় তিনি বলেন সব ধরনের সমস্যাকে ক্যাটাগরাইজ করে কাজ করা হচ্ছে। শুরুতে অনেক ফোনকল আসলেও এখন তা অনেকটা কমে গেছে। এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে মানুষের উত্থাপিত সমস্যাগুলো ধীরে ধীরে সমাধানের পথে এগোচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও মানুষ একইভাবে তাদের সমস্যাগুলো জানাবেন এবং সংশ্লিষ্টরা সেগুলো সমাধানে কাজ করবে।

মন্ত্রী বলেন, দাগনভূঞায় চাঁদাবাজির কারণে একটি রাস্তার কাজ বন্ধ হয়ে গেছে। বিষয়টি ইতোমধ্যে থানার ওসি ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে। দ্রুতই কাজটি পুনরায় শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এছাড়া দাগনভূঞার অন্যতম সমস্যা হিসেবে বর্জ্য ব্যবস্থাপনা ও ফায়ার সার্ভিসের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
পরিবেশ সংরক্ষণের বিষয়েও গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, আগামী এক বছরের মধ্যে ৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য নির্ধারণ করা হ য়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।
পরে তিনি দাগনভূঞা উপজেলা বিএনপির ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে যোগদান করেন।