Saturday, 07 March, 2026
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110 সর্বাধুনিক মেশিনে রোগ নির্নন ও বিশেষজ্ঞ ডক্টর চেম্বার।। ফেনী ল্যাব সিটি ডায়াগনস্টিক সেন্টার।। এস এস কে রোড়, ফেনী।। 01711375108/ 01815507975

ফেনীতে ২৪ ঘন্টায় মন্দিরের চুরি হওয়া মালামালসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: / বার পড়া হয়েছে


উদ্ধারকৃত মন্দিরের মালামাল

ফেনীর দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ  ফয়জুল আজিম নোমানের চৌকস নেতৃত্বে ২৪ ঘন্টা না পেরুতেই মন্দির চুরি হওয়া মালমালসহ এক জনকে আটক করেছে দাগনভূঞা থানা পুলিশ।

আটক কৃত আসামীর নাম, মোহাম্মদ রফিক প্রকাশ মিন্টু (৩৩) পিতা মৃত কবির, গ্রাম আজিজ ফাজিলপুর থানা দাগনভূঞা, জেলা ফেনী।

৫ মার্চ (বৃহস্পতিবার) রাত ১১ টায় বিশেষ সূত্রের খবরে, অভিযান পরিচালনা করে মন্দিরের মালামালসহ এক জনকে আটক করতে সক্ষম হন।

এর আগে  ৪ মার্চ দিবাগত রাত আনুমানিক ১ টার সময় দাগনভূঞা উপজেলার রামনগর ইউনিয়নের আজিজ ফাজিল পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন শ্রী দুলাল চন্দ্র নাথ ( দুলাল ভক্ত), এর বাড়িতে পারিবারিক মন্দিরে চুরির ঘটনা ঘটে। এতে দুলাল চন্দ্র নাথ দাগনভূঞা থানায়, তার ঘর থেকে ৪টি ঠাকুরের বিগ্রহ মূর্তি, মূর্তির গলায় থাকা স্বর্নের দেড় ভরি চেইন, কাসার ঘন্টা, চুড়ি, চেরাগ ও নগদ ১০ হাজার টাকা চুরি হয়েছে মর্মে লিখিত অভিযোগ করেন।

অভিযোগের ভিত্তিতে ফেনী পুলিশ সুপার, এসপি সার্কেলে (দাগনভূঞা -সোনাগাজী) ও দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ ফয়জুল আজিম নোমান, তড়িৎ কার্যকর প্রদক্ষেপ গ্রহন করে ২৪ ঘন্টার আগেই চোর সহ মালামাল উদ্ধার করেন।

পরে তাৎক্ষণিক দুলাল চন্দ্র নাথ কে থানায় ডেকে চুরি হওয়া মালামাল ঠিক আছে কি না বুজে নিতে বলেন। দুলাল চন্দ্র নাথ তার ঘর থেকে চুরি হওয়া ঠাকুরঘরের সব মা লামাল বুজে পেয়ে পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই বিষয়ে দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ ফয়জুল আজিম নোমান জানান, আমরা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে, রামনগরে আটককৃত রফিক প্রকাশ মিন্টুর বাড়িতে অভিযান চালিয়ে চুরি হওয়া মন্দিরের মালামালসহ তাকে আটক করতে সক্ষম হই। এই ঘটনায় আমাদের এসপি, এসপি সার্কেল ও চট্রগ্রাম রেঞ্জের ডিআইজি মহোদয়বৃন্দ সার্বক্ষণিক তদারকি করে দিক নির্দেশনা দিয়েছেন। তিনি আরো বলেন দাগনভূঞা উপজেলার আইনশৃঙ্খলা ও মানুষের জান মাল রক্ষায় আমরা জেগে আছি যাতে সাধারণ মানুষ শান্তিতে ঘুমোতে পারে।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত