Wednesday, 10 June, 2026
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110 সর্বাধুনিক মেশিনে রোগ নির্নন ও বিশেষজ্ঞ ডক্টর চেম্বার।। ফেনী ল্যাব সিটি ডায়াগনস্টিক সেন্টার।। এস এস কে রোড়, ফেনী।। 01711375108/ 01815507975

এক দল স্বাধীনতার বিরোধিতা করেছে, আরেক দল কিছুই করেনি: পরিবেশমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: / বার পড়া হয়েছে


পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু

পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, ‘আমরা যারা আমাদের দলের প্রতিষ্ঠাতা মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অনুগামী-অনুসারী, আমাদের দায়িত্ব অন্য যেকোনো দলের চাইতে বেশি।

একটা দল স্বাধীনতা করছে, কিন্তু তারা স্বাধীনতার জন্য তেমন কিছুই করেনি। স্বাধীনতা ঘোষণাও দেয়নি। আরেকটা দল সরাসরি স্বাধীনতার বিরোধিতা করেছে।

শনিবার দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফেনীর দাগনভূঞা উপজেলা বিএনপির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেছেন আবদুল আউয়াল মিন্টু। তিনি বলেছেন, ‘বাংলাদেশে কোনো দল যদি উন্নয়ন করতে পারে, তারাই পারবে, যারা বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছে, যুদ্ধ করেছে। তাই দেশের উন্নয়নে আমাদের সবাইকে মিলেমিশে কাজ করতে হবে।

দাগনভূঞা আতাতুর্ক মিজান মিলনায়তনে অনুষ্ঠিত এ আলোচনা সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এম এ খালেক, জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার, যুগ্ম আহবায়ক গাজী হাবিব উল্লাহ মানিক, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, জেলা যুবদল নেতা নাসির উদ্দীন খোন্দকারসহ জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা। 

Share

আরো খবর


সর্বাধিক পঠিত