প্রকাশিত: / বার পড়া হয়েছে
ফেনী ৩ (দাগনভূঞা -সোনাগাজী) আসনে বিএনপি প্রার্থী আব্দুল আউয়াল মিন্টুর প্রার্থিতা বহাল রেখেছে নির্বাচন কমিশন।
রবিবার (১৮ জানুয়ারি) শুনানি শেষে তার প্রার্থিতা বহাল রাখে নির্বাচন কমিশন। ফলে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ সংসদ নির্বাচনে ফেনী-৩ আসনে বিএনপির এই প্রার্থী অংশগ্রহণ করতে আর কোনো বাঁধা রইলো না।
এর আগে রিটার্নিং কর্মকর্তার মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর মিন্টুর বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ এনে নির্বাচন কমিশনে আপিল করেন ফেনী ০৩ আসনের জামায়াত প্রার্থী ডা: ফখরুদ্দিন মানিক। তবে তিনি ২৯ ডিসেম্বরের মধ্যে নাগরিকত্ব বাতিলের আবেদন দাখিল এবং প্রয়োজনীয় ফি জমা দেওয়ায় কমিশন আপিলটি নামঞ্জুর করে।
গত ৪ জানুয়ারি ফেনী-৩(সোনাগাজী-দাগনভুঞা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল ইউয়াল মিন্টুর মনোনয়নপত্র বৈধ ঘোষনা করেছিলেন, রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হক।
এদিকে আপিলকারী ফেনী ৩ আসনের জামায়াত প্রার্থী ডা: ফখরুদ্দিন মানিক মিন্টুর মনোনয়ন আপিলে বৈধ হওয়ার পর এক ফেসবুক পোস্টে আবদুল আউয়াল মিন্টুর জন্য শুভকামনা জানিয়ে লিখেন, আইনি পদক্ষেপ নির্বাচনী লড়াইয়ের অংশ, এতে আমাদের ব্যাক্তিগত, রাজনৈতিক এবং সামাজিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবেনা"
আব্দুল আওয়াল মিন্টু ভাইয়ের সাথে আমার ব্যাক্তিগত এবং সামাজিক সম্পর্ক আছে এবং থাকবে। নির্বাচনী লড়াই আমাদের ব্যাক্তিগত সম্পর্ককে প্রভাবিত করবেনা। প্রবীন রাজনীতিবিদ এবং দেশের একজন প্রভাবশালী ব্যাক্তি ও আমার এলাকার সম্মানিত বড় ভাই হিসেবে উনার প্রতি শ্রদ্ধা ,সম্মান সব সময় থাকবে। আব্দুল আওয়াল মিন্টু ভাইয়ের জন্য শুভকামনা।