Saturday, 20 June, 2026
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110 সর্বাধুনিক মেশিনে রোগ নির্নন ও বিশেষজ্ঞ ডক্টর চেম্বার।। ফেনী ল্যাব সিটি ডায়াগনস্টিক সেন্টার।। এস এস কে রোড়, ফেনী।। 01711375108/ 01815507975

দাগনভূঞা ৪ নং রামনগরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি - প্রতিনিধি

ফেনী দাগনভূঞা উপজেলার ৪ নং রামনগর ইউনিয়ন যুব সমাজ ও সর্বস্তরের জনগণ কর্তৃক মাদক বিরোধী মতবিনিময় সভায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। 

১৯ জুন (শুক্রবার) বিকেল ৪ ঘটিকায় রামনগর কে, এম,সি উচ্চ বিদ্যালয় হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

দাগনভূঞা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন টিংকুর সন্ঞ্চালনায়, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন বি,কম এর সভাপতিত্বে, সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন দাগনভূঞা থানার তদন্ত কর্মকর্তা (এসআই) ফারুক। 

এতে আরে উপস্থিত ছিলেন, রামনগর ইউনিয়ন জামায়াত ইসলামীর আমির মাষ্টার আহছান উল্ল্যাহ, দাগনভূঞা উপজেলা ছাত্রদলের আহবায়ক সাইমুন হক রাজীব, ফেনীজেলা জাতীয়তাবাদী ফোরাম চট্টগ্রাম মহানগর "যুগ্ম সম্পাদক, আবদুল মালেক মানিক, ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক এবং বিএনপি নেতা ইসমাইল হোসেন, রামনগর ইউনিয়ন বিএনপি নেতা আবদুল ওয়াদুদ ভূইয়া, আবদুর রহিম, কাইয়ুম,রামনগর ইউনিয়ন যুবদলের সমন্বয়ক মিল্লাত নবী, ছাত্রদল নেতা জহির উদ্দিন বাবু, আরিফুর রহমান বাবু সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

বিশেষ অতিথির বক্তব্যে দাগনভূঞা থানার তদন্ত কর্মকর্তা (এসআই) ফারুক বলেন, মাদক কারবারি রোধ করতে প্রশাসনের সর্বদা কঠোর নজরদারি রয়েছে। এতে বি ন্দু পরিমাণ ও ছাড় দেওয়া হবে না কউকে। তবে এ জন্য আপনাদের সহযোগিতা জরুরি। আমারা যা দেখি আপনাদের চোখে, যা শুনি আপনাদের কানে, আপনারা যদি দলমত নির্বিশেষে প্রশাসন কে সহযোগিতা করেন তাহলে কোন এলাকায় মাদক থাকতে পারে না। 

প্রধান অতিথির বক্তব্যে দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীদুল ইসলাম বলেন, মাদক নির্মূলে প্রশাসন জিরো টলারেন্স নীতিতে রয়েছে। তথ্য পাওয়া মাত্রই আইনগত ব্যবস্হা গ্রহণের কথা ও জানিয়েছেন তিনি। তিনি বলেন আমরা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে জনগণ,  মাদকসেবী ও কারবারিদের সচেতন করতে উদ্যোগ গ্রহন করবো। এতে আপনাদের সহযোগিতা একান্ত জরুরি। আমরা আজ আছি তো কাল নেই এই সমাজ আপনাদের তাই এই সমাজকে মাদক, কিশোরগ্যাং সহ সকল অসামাজিক কার্যকলাপ থেকে বিরত রাখতে আপনাদের ভূমিকাই উল্লেখযোগ্য। আমরা আমাদের জায়গা থেকে সকল ধরনের সহযোগীতা করতে সর্বদা প্রস্তুত। 

রামনগর ইউনিয়নের সর্বস্তরের জনগনের ব্যপক উপস্থিত তে এই মতবিনিময় সভা মাদক নির্মূলে সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করছেন অনেকেই। বক্তব্যে সকল বক্তাগন রামনগর ইউনিয়ন কে মাদকমুক্ত করতে প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা কামনা করেছেন।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত