প্রকাশিত: / বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর তিনটি সংসদীয় আসনেই বিপুল ভোটের ব্যবধানে বিএনপির তিন প্রার্থী আবদুল আউয়ালমিন্টু, অধ্যাপক জয়নাল আবদীন ভিপি ও রফিকল আলম মজনু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার রাতে ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হক।
ঘোষিত ফলাফল অনুযায়ী, ফেনী-১ (ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া) আসনে মোট ১২১টি ভোটকেন্দ্রের ফলাফল ও বিএনপি প্রার্থী মুন্সি রফিকুল আলম মজনু ১ লাখ ১৯ হাজার ৯০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী এস এম কামাল উদ্দিন পেয়েছেন ৮৫ হাজার ৭১৫ ভোট। ‘হ্যাঁ’ ভোট ১ লাখ ৩৯ হাজার ৫৪৯ ভোট, ‘না’ ভোট ৬০ হাজার ৪৫৮।
ফেনী-২ (সদর) আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের ফলাফলে বিএনপির প্রার্থী অধ্যাপক জয়নাল আবদিন ভিপি ১ লাখ ৩১ হাজার ২১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু পেয়েছেন ৮০ হাজার ৫৮ ভোট। ‘হ্যাঁ’ ভোট ১ লাখ ৩৮ হাজার ৭৩২ ভোট, ‘না’ ভোট ৭২ হাজার ৫৩৩।
ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে ১৬১টি ভোটকেন্দ্রে বিএনপির প্রার্থী বিএনপির কেন্দ্রিয় কমিটির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু ১ লাখ ৫৭ হাজার ৪২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মোহাম্মদ ফখরুদ্দিন মানিক ১ লাখ ৮ হাজার ১৬০ ভোট পেয়েছেন। ‘হ্যাঁ’ ভোট ১ লাখ ৬১ হাজার ৩২১ ভোট, ‘না’ ভোট ১ লাখ ১৪ ভোট।
এই আসনে বিএনপির হেভিওয়েট প্রা র্থী ছিলেন, কেন্দ্রিয় কমিটির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেন বাংলাদেশের মানুষ স্বাধীনতার স্বপক্ষের দলকে প্রছন্দ করে। এ দেশের মানুষ স্বাধীনতা রক্ষায় এগিয়ে এসেছে। আমার জীবনের শেষ সময়টি এ জেলার মানুষ ও দেশের মানুষের জন্য বিকিয়ে দিলাম। আমি আমার প্রতিটি কথা রক্ষা করার চেষ্ঠা করবো এবং বিজয়ী করার জন্য দাগনভূঞা সোনাগাজী উপজেলার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জেলা রিটার্নিং কর্মকর্তার ও জেলা প্রশাসক ফেনী মনিরা হক যুগান্তরকে জানা গেছে, ফেনীর তিনটি আসনে মোট ভোটার ১৩ লাখ ৩০ হাজার ৯২৪ জন। এর মধ্যে পুরুষ ৬ লাখ ৮৭ হাজার ৮৬৭ জন, নারী ৬ লাখ ৪৩ হাজার ৪৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮ জন। জেলায় ৪২৮টি ভোটকেন্দ্র ও ২ হাজার ৪৩৯টি ভোটকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।