Sunday, 16 August, 2026
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110 সর্বাধুনিক মেশিনে রোগ নির্নন ও বিশেষজ্ঞ ডক্টর চেম্বার।। ফেনী ল্যাব সিটি ডায়াগনস্টিক সেন্টার।। এস এস কে রোড়, ফেনী।। 01711375108/ 01815507975

দাগনভূঞার সিন্দুরপুরে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: / বার পড়া হয়েছে


আহত শাহমির

ফেনীর দাগনভূঁঞায় জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে মীর এমদাদুল হক ওরফে শাহমির (৪২) নামে এক যুবককে ধারালো কিরিচ দিয়ে কুপিয়ে ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে।

বর্তমানে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় আহত শাহমিরের মা রোকেয়া বেগম বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করে দাগনভূঁঞা থানায় একটি এজাহার দায়ের করেছেন।

এজাহারে অভিযুক্তরা হলেন— দাগনভূঁঞা উপজেলার ১ নম্বর সিন্দুরপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মৃত আবদুল বারিকের ছেলে মনছুর আহাম্মদ (৫০) এবং তাঁর দুই ছেলে মো. রিয়াজ (২৮) ও রাজিব (২৫)।

​ঘটনার বিবরণী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ আগস্ট দুপুর অনুমান ১টা ৪৫ মিনিটে জুমার  নামাজ শেষে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হন শাহমির। তিনি সিন্দুরপুর ইউনিয়নের লক্ষ্মীপুর জামে মসজিদের সামনে পৌঁছালে পূর্ব থেকে ওত পেতে থাকা বিবাদীরা দেশীয় অস্ত্র, লাঠি-সোটা, লোহার রড ও ধারালো কিরিচ নিয়ে তাঁর ওপর অতর্কিত হামলা চালায়।

অভিযোগ সূত্রে জানা যায়, ১ নম্বর বিবাদী মনছুর আহাম্মদ তাঁর হাতে থাকা ধারালো কিরিচ দিয়ে হত্যার উদ্দেশ্যে শাহমিরের মাথায় আঘাত করলে মাথার বাম পাশে গভীর কাটা রক্তাক্ত জখম হয় এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর ২ ও ৩ নম্বর বিবাদী লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে শাহমিরের ডান হাত ও বাম পায়ের হাঁটুর নিচের হাড় ভেঙে ফেলে। আহতের ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরবর্তীতে স্বজন ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে দাগনভূঁঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ফেনী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাঁকে দ্রুত চট্টগ্রাম হাসপাতালে স্থানান্তর করা হয়।

হামলাকারী মনছুর আহাম্মদ

​বাদী রোকেয়া বেগম জানান, দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ এবং পরিবারটিকে ভিটেমাটি থেকে উচ্ছেদের চক্রান্তের জের ধরেই এই ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে। তিনি এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও ফেনী-৩ আসনের সংসদ সদস্য ও পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর কাছে সুবিচার দাবি করেছেন।

​এ বিষয়ে জানতে চাইলে দাগনভূঁঞা থানার ওসি ফজলুল আজিম নোমান জানান, মামলার হয়েছে এবং আসামীকে গ্রেফতার করা হয়েছে।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত